দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার লিমন ইসলাম।
বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে কার্যনির্বাহী কমিটি গঠনের ভোট কার্যক্রম সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মুসফিকুর রহমান ও লিমন ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা২৪-এর সোহানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি এবং অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।
এছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান ও দৈনিক খবর বেলার রাকিব মাজহার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, সহকর্মীরা তাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটিকে তারা দায়িত্ব হিসেবে দেখছেন। সবাইকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান তিনি।
সভাপতি মুসফিকুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। একটি স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ক্যাম্পাসের ইতিবাচক সংবাদ তুলে ধরতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, গত ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে ১৮ মে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।
জে আই